
‘রাত পোহালেই রোজা। ঘরে তেমন কিছু নেই। সারা দিন ভ্যান চালিয়ে তিন-চার শ টাকা পাই। এ আয় দিয়ে চার সদস্যের সংসার চলে না। মাছ-মাংস কিনব কীভাবে? বর্তমানে পোলট্রি মুরগির ঠ্যাংয়ের কেজি ২২০ টাকা। তাহলে আমাদের মতো গরিব মানুষ খাবে কী?’
বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামের মো. রবিউল মোল্লা (৩৭) আজ বৃহস্পতিবার দুপুরে হতাশ কণ্ঠে কথাগুলো বলেন।
পাশেই আরেক ভ্যানচালক মো. ইমন (৩৫) যাত্রীর আশায় দাঁড়িয়ে আছেন। সুরশাইল গ্রামের এক বাড়িতে স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ভাড়া থাকেন। ইমন বলেন, ‘রোজায় পরিবারের সদস্যদের একটু বাড়তি ও ভালো খাবারের চাহিদা থাকে। বিশেষ করে মাংসের প্রতি চাহিদা বেশি থাকে। কিন্তু কিনব কীভাবে?’
ইমন আরও বলেন, ‘পোলট্রি মুরগির কেজি ২৫০ টাকা। কক, সোনালি ও লেয়ার মুরগি প্রতিকেজি ৩৮০ টাকা এবং দেশি মুরগির কেজি ৬০০ টাকা। গরুর মাংস ৮২০ টাকা ও খাসির মাংস ১ হাজার ১০০ টাকা। তাই মাংসের স্বাদ পেতে মাঝেমধ্যে পোলট্রি মুরগির ঠ্যাং কিনে পরিবারের সদস্যদের নিয়ে খেতাম। তার কেজিও বর্তমানে ২২০ টাকা।’
মুরগির কেজি ২৫০ টাকা হলে, মুরগির ঠ্যাংয়ের কেজি ২২০ টাকা কীভাবে হয়, এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, কেউ চাইলে মুরগির ঠ্যাং এক কেজির কম আধা কেজি বা ২৫০ গ্রামও কিনতে পারে। কিন্তু একটি মুরগি কিনতে গেলে তার ওজন দুই-তিন কেজি হয়। অর্থাৎ একটি মুরগির দাম দাঁড়ায় পাঁচ-সাত শ টাকা। এ কারণে অনেকের পক্ষেই মুরগি কেনা সম্ভব হয়ে ওঠে না।
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মামুন সরদার বলেন, বর্তমানে মাছ-মাংসের যে অগ্নিমূল্য, তাতে নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত পরিবারের মানুষও হিমশিম খাচ্ছেন।
মুরগি ব্যবসায়ী আনোয়ার গাজী ও মিজান শেখ বলেন, ‘বর্তমানে মোকামে মুরগির দাম চড়া। হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করা মুরগির ঠ্যাং আমরা কিনে রাখি। সেসব গরিব মানুষেরা কিনে নেয়।’
দ্রব্যমূল্য নিয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেসা বলেন, ‘কেউ যাতে অতি মুনাফা করতে না পারে, তাই আসন্ন রমজান মাস ঘিরে বাজার মনিটরিং চলছে। তা ছাড়া কেউ অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১৪ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১৪ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৮ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
৩০ মিনিট আগে