ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।

ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
৩ দিন আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
৩ দিন আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৭ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৮ দিন আগে