
আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়—এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ টিকেট দেওয়া হবে।’
রেলমন্ত্রী বলেন, ‘৭ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৭ এপ্রিল, ৮ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৮ এপ্রিল, ৯ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৯ এপ্রিল, ১০ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২০ এপ্রিল এবং ১১ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২১ এপ্রিল।’ ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে।
‘আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির নন এসি মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।’
তবে ২২, ২৩ এবং ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে চাঁদ দেখার ওপর নির্ভর করা হবে বলেও জানান মন্ত্রী।
আরও খবর পড়ুন:

নারী ও শিশু সুরক্ষায় দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা এবং সহায়তা ব্যবস্থা রয়েছে। তবে সেগুলোর মধ্যে সমন্বয়, সহজে সেবা পাওয়ার সুযোগ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ আইনগত সহায়তা ও সুরক্ষা সেবা সম্পর্কে কম জানেন।
৭ মিনিট আগে
প্রতিটি অপরাধের পেছনে কোনো না কোনোভাবে জুয়া অথবা মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিশেষ করে, যুবসমাজের অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে তারা মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়েছে অথবা মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করেছে।
২ ঘণ্টা আগে
আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ বুধবার সকাল ১০টায় সচিবালয়ে বিমানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন...
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬ এর ধারা ১২ (২) অনুযায়ী জনাব এহসান মাহমুদ-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি...
২ ঘণ্টা আগে