মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।

মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
১৩ ঘণ্টা আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৪ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৬ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
১১ দিন আগে