
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।

বক্ষবন্ধনী বা অন্তর্বাস না পরায় এক নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস ডেলটা এয়ারলাইনসের এক ফ্লাইটের যাত্রী। ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারিতে

চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অনেক জায়গায় পরিবর্তন আসলেও পিএসএলের শুরু থেকে কোচের পদ ছিল অপরিবর্তিত। এবার সেই ধারার পরিবর্তন এসেছে। গত ৮ বছর ধরে প্রধান কোচের ভূমিকায় থাকা মঈন খানের স্থলাভিষিক্ত হয়েছেন শেন ওয়াটসন।