চাপ সামলে কীভাবে ব্যাটিং করতে হয়, তা মেহেদী হাসান মিরাজ দেখিয়েছেন গত বছরের ভারত সিরিজে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে অবদান রেখেছিলেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারের ব্যাটিংই ক্রিকইনফোর চোখে ওয়ানডেতে সেরা।
মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৬ উইকেট হারানোর পর উইকেটে আসেন মিরাজ। সপ্তম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও মিরাজ করেন এই ম্যাচে। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪১ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তিনি।
ক্রিকইনফোর সেরা ব্যাটিংয়ের স্বীকৃতি পাওয়ার দৌড়ে মিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইশান কিশান ও ট্রাভিস হেড। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২১০ রান করেছিলেন ইশান। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৫২ রান করেছিলেন হেড।

এলাম, দেখলাম, জয় করলাম— মিকেল মেরিনোর কাজটাই যেন এমন। বদলি হিসেবে মাঠে নামার পর সবটুকু আলো কেড়ে নিতে খুব বেশি সময় নেন না তিনি। শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে এসে স্পেনের ত্রাতা হয়ে উঠলেন এই মিডফিল্ডার। তাঁর শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে
১৮ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। তবে সেই সতর্কতার মাঝেও আত্মবিশ্বাসী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েলের মতে, সুইজারল্যান্ড কঠিন ও শারীরিকভাবে শক্তিশালী একটি দল হলেও নিজেদের সামর্থ্যের ওপর
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। তাঁর দাবি, ক্রিস্টিয়ানো রোনালদোর সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। এমনকি সতীর্থদের কাছে রীতিমতো বয়কটের মতো আচরণের শিকার হয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। হোর্হে জেসুসকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সংস্থাটি। আজ এক বিবৃতিতে এফপিএফ বিষয়টি নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে