গত বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেই টেস্ট জয়ের নায়ক ইবাদতের বোলিংই ক্রিকইনফোর চোখে টেষ্টে গত বছরের সেরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইবাদত ৭৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। সেরাটা ইবাদত জমিয়ে রাখেন দ্বিতীয় ইনিংসের জন্য। ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেটগুলো পেয়েছিলেন ইবাদত। যেখানে দুর্দান্ত এক ডেলিভারিতে টেলরকে বোল্ড করেন তিনি। ইবাদতের এই বোলিংই ক্রিকইনফোর গত বছরের সেরা বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে। ১২১ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন বাংলাদেশের এই পেসার।
ক্রিকইনফোর সেরা বোলিংয়ের স্বীকৃতি পাওয়ার দৌড়ে ইবাদতের প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যাট কামিন্স ও ম্যাট হেনরি। গত বছর মার্চে লাহোর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন কামিন্স। হেনরি ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
৬ ঘণ্টা আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্যাপন আর দেখা যাবে না।
৭ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
৮ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
৮ ঘণ্টা আগে