সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি এই ব্যাটারের।
সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে খেলা নাসুম আহমেদ ও ইয়াসির আলী রাব্বিকে রাখা হয়েছে একাদশে। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা পেসার হাসান মাহমুদ নেই আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
বাংলাদেশ একাদশে তিন পেসার—তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে খেলছে। স্পিনার নাসুমের সঙ্গে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড দল:
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলেনি, জর্জ ডকরেল, স্টিফেন ডহেনি, গ্রাহাম হাম, অ্যান্ড্রু ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
৬ ঘণ্টা আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্যাপন আর দেখা যাবে না।
৭ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
৮ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
৮ ঘণ্টা আগে