কাল শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর মধ্যেই দুই দলের আরও একটি ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা হয়েছে। ২০২০ সালে করোনার কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একটি সিরিজ সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড।
সেবার আয়ারল্যান্ডে সফরে যাওয়ার কথা ছিল তামিম ইকবালদের। ওয়ানডে সুপার লিগের ৩ ওয়ানডের সেই অ্যাওয়ে সিরিজ খেলতেই চলতি বছর মে মাসে উড়াল দেবে বাংলাদেশ। তবে নিজেদের মাঠে আয়োজন না করে বাংলাদেশকে আইরিশরা আতিথেয়তা দেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
যদিও চেমসফোর্ড এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম ভেন্যু। এসেক্স ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে কাজ করছে এ সিরিজ আয়োজনে।
৯ মে চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৪ মে শেষ ম্যাচটি আবার হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে কেমব্রিজে ৭ মে একটি ওয়ার্মআপ ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ওয়ার্মআপ ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
৬ ঘণ্টা আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্যাপন আর দেখা যাবে না।
৭ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
৮ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
৮ ঘণ্টা আগে