তাসকিন আহমেদের দুই চারে জয় নিশ্চিত হওয়ার নাজমুল হাসান শান্তর সঙ্গে তাঁর উদ্যাপনটা ছিল দেখার মতো। বাঘের মতো হুংকার ছুড়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর আনন্দ উদ্যাপন করলেন তাঁরা।
শেষ দিকে দ্রুত ৩ উইকেট হারিয়ে যখন হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ ঠিক তখনই দলকে জয় এনে দেন তাসকিন-শান্ত জুটি। অতীতের মতো এবার তীরে এসে তরি ডুবেনি বাংলাদেশের। শেষ পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়রা নাভিশ্বাস ধরে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ম্যাচ শেষে ঘাবড়ে না যাওয়ার বিষয়টিই বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘স্নায়ুচাপকে আমরা ধরে রেখেছিলাম। মনে করি, শুরুতে ভালো বোলিং করেছি। ইংল্যান্ডরা ভালো শুরু করলেও আমরা নিজেদের কাজটা ভালোই করছিলাম। আমরা স্পিনে আটকে দিয়ে ম্যাচে ভালো করছিলাম।’
ম্যাচটি জটিল ছিল জানিয়ে সাকিব বলেছেন, ‘ম্যাচটি জটিল ছিল। এ রকম ম্যাচে রান করার জন্য স্নায়ুচাপ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। সব বোলার এবং ব্যাটারা ভালো করেছে।’
ওয়ানডে সিরিজে জিততে না পারলেও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১ ম্যাচে হাতে রেখেই হারাল বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ইংলিশদের ধবলধোলাই করা। আগামী মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মিরপুরেই খেলবে দুই দল।
আরও খবর পড়ুন:

আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। বিভাগীয় স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
২ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে