মিরপুরে চলছে বাংলাদেশ–ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটা মাঠে বসেই দেখতে চেয়েছে তাসকিন আহমেদের ছেলে তাসফিন আহমেদ রিহান।
এই মুহূর্তে বাংলাদেশ দলের এক নম্বর পেসার তাসকিন ছেলেকে হতাশ করেননি। আরও একবার দুর্দান্ত বোলিংয়ে দলের সঙ্গে ছেলের মুখেও হাসি ফুটিয়েছেন তাসকিন। বাবা তাসকিনের বোলিংয়ের সময় টিভি ক্যামেরায় ধরা পড়েছে তাসকিনের ছেলের হাতে থাকা প্ল্যাকার্ড। যেখানে লেখা, ‘আই লাভ ইউ পাপা।’
ছেলের হাতে থাকা এই প্ল্যাকার্ড সামাজিক মাধ্যমে তাসকিনের ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে। যেখানে ক্যাপশনে একটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেওয়া হয়েছে। আজ ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তাসকিন।
ইংলিশ ওপেনার ডেভিড মালানের উইকেট নিয়েছেন তাসকিন। শুধু তাসকিন নয়, মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ১১৭ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৭ রান।

নিউ কায়রো প্রাথমিক আদালতের সংশ্লিষ্ট দেওয়ানি বেঞ্চ ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন নির্ধারণ করেছেন। ২০২৫ সালের ৭৮২৬ নম্বর পূর্ণ দেওয়ানি মামলাটি করেছেন আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াব।
৩৯ মিনিট আগে
তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস এবং ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। সোয়া দুই দিনে শেষ হওয়া ম্যাচটার দ্বিতীয় ইনিংসে বড় লজ্জাই পেয়েছে অতিথিরা; অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুর
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে ফুটবলীয় হাতেখড়ি হওয়া ১৯ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডাম আব্বাস বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় যুব ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন। শনিবার সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে বিকেলেই তিনি যশোরের শামসুল হুদা একাডেমিতে ক্যাম্পে যোগ দেন।
২ ঘণ্টা আগে
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় উয়েফা ছাড়ার বিষয়ে ওই নারীর সঙ্গে সমঝোতা করা হয়। এর আওতায় ছয় অঙ্কের অর্থ পেয়েছিলে ইনফান্তিনোর কথিত পরকীয় প্রেমিকা। বিষয়টি সামনে আসার পর উয়েফার সুইজারল্যান্ডের নিয়ন সদর দপ্তরে উদ্বেগ তৈরি হয়
৩ ঘণ্টা আগে