
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে (২০২২-২৩ শিক্ষাবর্ষের) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন শিক্ষার্থী। পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় ২০ শতাংশ কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেখা যায়, গত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছিলেন ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর বিবৃতিতে জানায়, এ বছর মোট উত্তীর্ণ ৪৯ হাজার ১৯৪ জনের মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ (৫৭ দশমিক ৬৯ শতাংশ) আর ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ (৪২ দশমিক ৩১ শতাংশ)।
আরও খবর পড়ুন:

বিসিএস পরীক্ষার তিনটি গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে মৌখিক পরীক্ষা অন্যতম। এই ধাপে ভালো করতে পারলে কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যায়। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
একের পর এক চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন স্ক্রল করলেন, তড়িঘড়ি কয়েকটি আবেদন পাঠালেন। তারপর ল্যাপটপ বন্ধ করে মনে হলো, আজ বেশ কাজ হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই নেমে আসে নীরবতা, কোনো ফোন নেই, ই-মেইল নেই, কোনো সাড়াও নেই।
১৭ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ হাজার বৃত্তির ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে...
১ দিন আগে