খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি এলাকায় কয়লার সন্ধান পাওয়া গেছে। মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বামা গোমতী পাহাড়ের মাটি খুঁড়লেই মিলছে কয়লা।
স্থানীয়রা কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে যাচ্ছেন। এই কয়লা রান্নার কাজে ব্যবহার করছেন তাঁরা। সেখানে আরও কয়েকটি জায়গায় এভাবে কয়লা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবশ্য এই কয়লার ভান্ডারের বিস্তৃতি ও গভীরতা সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারেননি।
আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গণি আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ের গায়ে কয়লার সন্ধান প্রায় এক বছর আগে পাওয়া গেলেও তিনি জেনেছেন সম্প্রতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বিষয়টি প্রায় অজানাই থেকে গিয়েছিল। জানার পর তিনি নিজে গিয়ে দেখে এসেছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন তিনি।
স্থানীয় কৃষক মো. হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় বছরখানেক আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খুঁড়তে গিয়ে কয়লা দেখতে পাই। পরে কৌতূহলী হয়ে কয়লা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে নিশ্চিত হয়েছি। অন্যদের জানালে অনেকেই আগ্রহী হয়ে সেসব কয়লা সংগ্রহ করে রান্নাবান্নার কাজে ব্যবহার করছে।’
আমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্গম পাহাড়ে কয়লা পাওয়ার বিষয়টি সঠিক হলে তা পাহাড়ের বড় পাওয়া হবে।
বামা গোমতীর একাধিক স্থানে মাটির নিচে কয়লা থাকার কথা জানিয়ে স্থানীয় ইউপি সদস্য রংছা কান্তি ত্রিপুরা কয়লা উত্তোলনে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। মাটিরাঙ্গার আমতলী ইউপির বামা গোমতী এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলব, বিষয়টি তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট পাঠাতে। রিপোর্ট পরবর্তী আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব।’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে উপজেলা মডেল মসজিদের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে ইউএনও ও সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ৬০ হাজার টাকার চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মকর্তার সতর্কতায় জালিয়াতি ধরা পড়ে এবং টাকা উত্তোলন বন্ধ করা হয়।
১১ মিনিট আগে
রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাহাঙ্গীর হোসেনের ওপর
২৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইক্লাজাইডের মজুত শেষ হয়ে যাওয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ওষুধ সংগ্রহ করতে দেড় থেকে দুই
৩৪ মিনিট আগে