রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এতে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান সিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। একই সঙ্গে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা করা হুঁশিয়ারি দেন তিনি।
৪ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, লেবেল ও লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাকিব মিয়া নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে ঘুমন্ত এক শিশুর গলাচেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে বাঁচাতে রঞ্জন মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে আসলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন রাকিব। পরে ঘরের ধর্ণায় উঠে লুকানোর চেষ্টা করা রাকিব চৌকির ওপর লাফিয়ে পড়ে গুরুতর
১৫ মিনিট আগে