অবশেষে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে এসে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের দেখা মিলল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে স্বাগতিকদের। ম্যাচে হার এড়াতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে তাদের। কেননা দুই ইনিংস মিলিয়ে এখনো ইংল্যান্ডের রান শোধ দিতে ২৪ রান প্রয়োজন কিউইদের।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০২ রান করেছে নিউজিল্যান্ড। ১৮ রান করা হেনরি নিকোলসের সঙ্গে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন ২৫ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন। এ টেস্টে পরাজয় এড়াতে আগামী দুই দিন অবিশ্বাস্য কিছু করতে হবে কিউইদের। অন্যথা এ টেস্টেও হারতে হবে তাদেরকে।
তবে দ্বিতীয় ইনিংসে কিউইদের দুর্দান্ত শুরু এনে দেন উদ্বোধনী জুটি। ১৪৯ রানের জুটি গড়েন দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। ৬১ রানে কনওয়ে আউট হলে প্রথম ইনিংসের মতো আবারও তাদের টপ অর্ডারে ধস নামে। ১৮ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। ৮৩ রানে দলের সর্বোচ্চ স্কোরার লাথাম। উইকেট তিনটিই নিয়েছেন সফরকারীদের স্পিনাররা। দুটি নিয়েছেন জ্যাক লিচ আর বাকি উইকেটটি এ টেস্টে ২৯ তম সেঞ্চুরি করা জো রুটের।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ২০৯ রানে। ১০৩ রানে ৭ উইকেট হারিয়ে যখন বড় ফলোঅনের শঙ্কায় ছিল ঠিক তখনই কিছুটা স্বস্তি এনে দেন টম ব্ল্যান্ডেল ও টিম সাউদি জুটি। দুজনে অষ্টম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করা সাউদি আউট হলে বাকি দুই উইকেট ৮ রানের ব্যবধানে হারিয়ে অলআউট হয় স্বাগতিকেরা।
গতকাল ছক্কার রেকর্ডে মহেন্দ্র সিং ধোনির পাশে বসা সাউদি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন। আজ শুধু ভারতের সাবেক অধিনায়ককে নয় আরও বেশ কয়েকজন কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন এই পেসার। ৮২ ছক্কায় ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের সঙ্গে সম্মিলিতভাবে তালিকায় দশ নম্বরে আছেন তিনি। ৬১ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টুয়ার্ট ব্রড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
১০ মিনিট আগে
ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তে পাওয়া সমতা ফেরানো গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ভিএআর ও স্নিকো প্রযুক্তির ভূমিকা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োসকো ভার্দিওলের গোল বাতিল হওয়ার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্য দেশটিতে এক অভূতপূর্ব উদযাপনের আবহ তৈরি করেছে। ছোট এই দ্বীপরাষ্ট্রের ফুটবল দল ‘ব্লু শার্কস’ নকআউট পর্বে পৌঁছানোর পর থেকে পুরো দেশ কার্যত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে মোটরবাইক—সব জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা।
২ ঘণ্টা আগে
শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।
৩ ঘণ্টা আগে