মাঠের পারফরম্যান্সের বাইরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে আলোচনায় রাখছেন মোহাম্মদ আমির। হতাশাগ্রস্ত হয়ে নিজের রাগ ঝারছেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ওপর। গতকাল লাহোর কালান্দার্সের এক ব্যাটারকে আউট করে বাজে উদযাপন করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং করতে এলেন আমির। ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের ঊরুতে চাপর মারেন আমির।
আগে ব্যাটিং করে গতকাল করাচি ৫ উইকেটে করেছিল ১৮৫ রান। ১৮৬ রান তাড়া করতে গিয়ে ১১৮ তে অলআউট হয়ে যায় লাহোর। ৬৭ রানে জিতে এই মৌসুমে প্রথম জয় পায় কিংস। আমির ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’

প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২১ মিনিট আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
১ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
২ ঘণ্টা আগে