Ajker Patrika

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা
কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরিফ আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার সময় দক্ষিণ থানা-পুলিশের সহায়তায় আরিফ আহম্মেদকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। তবে জমির মালিকদের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

অভিযুক্ত আরিফ আহম্মেদ জানান, তিনি নতুন এখানে এসেছেন এবং কার সহায়তায় কাজ করছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। পরে অপরাধ স্বীকার করায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়ামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতি নিচ্ছে ইসি, তৈরি হচ্ছে বিধিমালা, বাড়ছে জামানত

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত