পাঠানের সাফল্য শুধু ভারতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঝামেলা পাকালেন হলিউডের এক চলচ্চিত্র সমালোচক। পাঠান নিয়ে লেখা নিবন্ধে তিনি শাহরুখ খানকে ‘ভারতের টম ক্রুজ’ বলেছেন। আর এতেই চরম খেপেছেন বলিউড বাদশার ভক্তরা।
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক স্কট মেন্ডেলসন তাঁর নিবন্ধটি টুইটারে শেয়ার করে শিরোনামে লিখেছেন, ‘ভারতের টম ক্রুজ শাহরুখ খান ব্লকবাস্টার “পাঠান” দিয়ে বলিউডকে বাঁচিয়ে দিলেন।’ এ ধরনের শিরোনামের সেই প্রতিবেদন শেয়ার করতেই ক্ষোভ প্রকাশ করেন শাহরুখভক্তরা। তাঁদের দাবি, এভাবে তুলনা করে শাহরুখকে ছোট করার চেষ্টা করা হয়েছে।
পূজা তালওয়ার নামের একজন মন্তব্য করে লেখেন, ‘শাহরুখ শাহরুখই। তিনি ভারতের টম ক্রুজ নন। বরং তিনি আমাদের জাতীয় গর্ব। সিনেমার বাইরেও তিনি একজন মানুষ।’ আরিত্র নামে একজন মন্তব্য করে লেখেন, ‘টম ক্রুজ অতুলনীয়, শাহরুখ খানও তেমনি! দুজনেই তাঁদের নিজস্ব জায়গায় রাজা। তাই কাউকে অসম্মান করবেন না।’
মন্তব্যে বেশির ভাগ মানুষই এ দুই অভিনেতার তুলনা পছন্দ করেননি। টম ক্রুজকে নিয়ে আসলে এখানে কারও সমস্যা নেই, তবে শিরোনামে শাহরুখের নামের আগে এমন বিশেষণকে অসম্মান হিসেবেই নিলেন ভারতীয়রা। তাঁদের কাছে দুজন অভিনেতাই নিজেদের জায়গায় সেরা।
‘পাঠান’ দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বিতর্ক, বর্জন—কোনো কিছুই ‘পাঠান’-এর অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখন পর্যন্ত সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই। সিনেমাটির অনুরাগীদের মুখে শাহরুখের দারুণ অভিনয়ের পাশাপাশি দীপিকা আর জন আব্রাহামেরও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা হচ্ছে।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি পাঠান নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বর্জনের ডাক দেওয়া হয়। পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে সনাতন ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৮ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৯ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে