
শীতে মুখ দিয়ে ধোঁয়া বের হয়- তা সবাই জানেন। কিন্তু কখনও কারও মাথা থেকে ধোঁয়া ওঠতে দেখেছেন কি? মুখ হা করে দেওয়ার মতো এমন এক দৃশ্য দেখা গেল নাটোরের বাগাতিপাড়ায়। সেখানকার এক বাজারে দাঁড়িয়ে এক লোক পান চিবুচ্ছেন, আর তাঁর টাক মাথার খুলি ভেদ করে ওঠছে ধোঁয়া- বিস্ময়কর এই দৃশ্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে উঠেছে শোরগোল।
এই ব্যক্তির নাম গোলাম রব্বানী (৪৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চক গাজীপুর গ্রামের বাসিন্দা। তাঁর মাথা থেকে ধোঁয়া ওঠার দৃশ্য অবাক করেছে স্থানীয়দের; ঘটনাটি সাড়া ফেলেছে পুরো এলাকায়। প্রতি সন্ধ্যায় ওই ব্যক্তিকে দেখতে ভিড় করছে মানুষ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার যোগীপাড়া বাজারে সরেজমিনে দেখা যায়, বাজারে কৌতূহলী মানুষ গোলাম রব্বানীকে দেখেই পান খাওয়াচ্ছেন এবং মাথা থেকে ওঠা ধোঁয়া দেখে মজা করছেন।
গোলাম রব্বানী জানান, তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। অনেক আগে থেকেই কাঁচা সুপারি দিয়ে খিলি পান খান। ওই পান খাওয়ার সময় তিনি প্রচণ্ড শীতেও ঘেমে যান। কিন্তু গত সাত বছর থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়াও উঠতে শুরু করে। আবার পান খাওয়া শেষ হলে ধোঁয়া ওঠাও বন্ধ হয়ে যায়। শীতকালে ঘটনাটি বেশি হয়।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে প্রথম দিকে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু শরীরে কোনো অসুবিধা হয় না, সে জন্য তেমন পাত্তা দেই না। তবে আমার মাথায় একসময় ঘন ও কালো চুল ছিল। ধোঁয়া ওঠার পর থেকে চুল ধীরে ধীরে উঠে টাক হয়ে গেছে।’
স্থানীয় কোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পান খেয়ে মাথা থেকে ওঠা ধোঁয়া দেখার জন্য তাঁকে কয়েকবার পান কিনে খাওয়াইছি। যতক্ষণ পান খান, ততক্ষণ তাঁর মাথা দিয়ে ধোঁয়া ওঠে। বিষয়টা দেখতে আজব লাগে, মজাও লাগে।’
যোগীপাড়া বাজারের পান দোকানি রুবেল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘১৫ থেকে ১৭ বছর হলো পান বিক্রি করি। কাঁচা সুপারি দিয়ে পান খেলে মানুষ ঘেমে যায়। কিন্তু মাথা দিয়ে ধোঁয়া ওঠে এমন ঘটনা গোলাম রব্বানী ছাড়া দ্বিতীয় কারও দেখিনি।’

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। কাঁচা সুপারিতে এমন কিছু উপাদান রয়েছে, যা খেলে মানুষের শরীরে দ্রুত এনার্জি বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের তাপমাত্রা বেড়ে এমন ঘটনা ঘটে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ব্যাটার ক্রিস লিনের মাথা দিয়েও এমন ধোঁয়া উঠতে দেখা গেছে। ২০২০ পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে লিন আউট হয়ে যাওয়ার পর হেলমেট খুলতেই তাঁর মাথা থেকে এমন ধোঁয়া উঠতে দেখা যায়। সেই দৃশ্যের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ভারতীয় এক নাগরিকের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ওই ব্যক্তি হাস্যোজ্বলভাবে কথা বলছেন এবং তাঁর মাথা থেকেও ধোঁয়া উঠতে দেখা যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৭ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৭ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৭ ঘণ্টা আগে