Ajker Patrika

‘এখানে নোঙ্গর’-এ জুটি আদর-স্পর্শিয়া

‘এখানে নোঙ্গর’-এ জুটি আদর-স্পর্শিয়া

গত বছরে ঢালিউডে অভিষেক হয়েছে আদর আজাদের। এবার এ অভিনেতা অভিনয় করছেন ওয়েব সিনেমায়। ‘এখানে নোঙ্গর’ নামের সিনেমাটি বানাচ্ছেন মেহেদী রনি। এতে সারেং রূপে দেখা যাবে আদরকে। তিনি বলেন, ‘সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থ্রিলার, ক্রাইমের গল্প দেখা যায়। এটি একেবারেই বিপরীত। দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প।’

‘এখানে নোঙ্গর’ সিনেমায় আদরের সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। এতে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যান্য চরিত্রে আরও আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। সিনেমার প্রথম লটের শুটিং হয়েছে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। বাকি অংশের শুটিংয়ের জন্য আজ বরিশাল যাচ্ছে ‘এখানে নোঙ্গর’ সিনেমার টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

মাঝ আকাশে সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

এবার হরমুজ নিয়ে ট্রাম্পের জুয়া, রাশিয়ার চালে ভেস্তে যেতে পারে ‘মাস্টারপ্ল্যান’

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত