
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় সবশেষ মারা গেলেন হোসনে আরা (৩০)। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, হোসনে আরার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে গত ৭ জানুয়ারি শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধরা হলেন জোছনা বেগম (২৫), তাঁর স্বামী গার্মেন্টকর্মী মঞ্জুরুল (৩২), মেয়ে মরিয়ম (দেড় বছর), বোন হোসনে আরা (৩০) এবং আরেক বোনের মেয়ে সাদিয়া (১৮)।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই মারা যায় মঞ্জুরুলের শিশুকন্যা মরিয়ম। পরে মঙ্গলবার ভোরে মারা যান স্ত্রী জোছনা বেগম ও দুপুরে ভাগনি সাদিয়া। বুধবার সকালে মারা যান মঞ্জুরুল।
তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ ঘটনার দিন বলেন, ভোরে তাঁরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। দ্রুত নিচতলায় গিয়ে দেখেন, বাসার ভেতর পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। আর আগুনে বিছানার কিছুটা পুড়ে গেছে। তখন তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
আরো পড়ুন:

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
৪২ মিনিট আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
১ ঘণ্টা আগে