পাকিস্তানে রাজনীতিবিদদের ফাঁসাতে সেনাবাহিনী কিছু অভিনেত্রীকে ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করত। আদিল রাজা নামের পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন।
এমন দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন সজল আলি নামের এক অভিনেত্রী। শ্রীদেবীর সঙ্গে বলিউডের ‘মম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এ পাকিস্তানি অভিনেত্রী। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী টুইটার হ্যান্ডলে এ নিয়ে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের দেশটিতে নৈতিকতার চূড়ান্ত অধঃপতন ঘটেছে, নোংরা হয়ে গেছে। কারও চরিত্র হনন করা অমানবিকতা এবং পাপের নিকৃষ্টতম রূপ।’
অবশ্য ইউটিউবে সাক্ষাৎকারে আদিল রাজা সরাসরি কারও নাম নেননি। তবে কয়েকজন অভিনেত্রীর নামের আদ্যক্ষর উল্লেখ করেন। নেটিজেনদের আন্দাজ আদিল রাজার অভিযোগের তীর অভিনেত্রী সজল আলি, কুবরা খান ও মেহবিশ হায়াতের দিকে।
কুবরা খানও প্রাক্তন এই সেনা কর্মকর্তার অভিযোগের জবাব দিয়ে বলেছেন, তিনি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেন, ‘আমি প্রথমে চুপ ছিলাম। কারণ একটি ভুয়া ভিডিও আমার অবস্থানের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যথেষ্ট হয়েছে এবার থামুন।’
কুবরা খান পোস্টে আরও লেখেন, অযথা কেউ তাঁর দিকে আঙুল তুললে, তিনিও বসে থাকবেন না। তিনি তিন দিনের মধ্যে আদিল রাজাকে তাঁর এই অভিযোগের প্রমাণ হাজির করতে বলেছেন। তা না হলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া আহ্বান জানান অভিনেত্রী।
জনপ্রিয় শো ‘মিসেস মার্ভেল’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করা মেহবিশ হায়াতও এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটা বন্ধ করতে হবে।
মিসেস মার্ভেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি যার সম্পর্কে কিছুই জানেন না, তাঁর সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ এবং প্ররোচনা ছড়ানো আপনার জন্য লজ্জার। যারা এই বাজে কথাকে অন্ধভাবে বিশ্বাস করছেন তাঁদের জন্য এটি আরও বড় লজ্জার। এটা এখনই বন্ধ করেন। আমরা কাউকেই এভাবে অপমান করতে দিতে পারি না।’

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
৭ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১২ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৫ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১৬ ঘণ্টা আগে