বিদায়ী ২০২২ সালে অনেক বেশি নৃশংসতার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ৬৬ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যা গত ২০২১ সালের তুলনায় ২১ জন বেশি। এ বছর নিহতের তালিকায় রয়েছেন এক বাংলাদেশিও। তাঁর নাম মহিউদ্দিন সরকার নাইম।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সংস্থাটি সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিয়ে কাজ করে থাকে। অস্ট্রিয়ার ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার তথ্য প্রকাশ করে আসছে।
আইপিআই জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে মাদক পাচারের সংবাদের জেরে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম। তিনি স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক ছিলেন।
আইপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও আট নারী সাংবাদিক রয়েছেন। এ বছর সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে মেক্সিকোতে। দেশটিতে ২০২২ সালে ১৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে হাইতি ও ইউক্রেনে। দুটি দেশেই আটজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো আট সাংবাদিকের মধ্যে ইউক্রেনীয় ও অন্য দেশের সাংবাদিক রয়েছেন।
এছাড়া ফিলিপাইনে পাঁচজন, কলম্বিয়ায় চারজন, ইকুয়েডর ও হন্ডুরাসে তিনজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে। দুজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে ব্রাজিল, ভারত, মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনে। একজন করে সাংবাদিকের প্রাণ হারিয়েছে বাংলাদেশ, শাদ, চিলি, গুয়াতেমালা, কেনিয়া, কাজাখস্তান, ফিলিস্তিনি, প্যারাগুয়ে, সোমালিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে।
এ বছরের মে মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। যে হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা যান। সে সময়, আবু আকলেহ সেখানে ইসরায়েলি বাহিনীর রেইড কভার করছিলেন।
আইপিআই বলছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতে রাষ্ট্রগুলোর ব্যর্থতা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের সকল দেশগুলোকে অপরাধীদের শাস্তি দেওয়া ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আইপিআই।
আরও পড়ুন:

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে