চীনে বর্তমানে অন্তত ১২৭ জন সাংবাদিক কারাগারে আটক রয়েছেন। করোনা চলাকালে বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের জেল-জুলুম বাড়ায় দেশটিকে সাংবাদিকদের সবচেয়ে বড় কারাগার বলে উল্লেখ করা হয়েছে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারসের’ বা আরএসএফের সাম্প্রতিক এক প্রতিবেদনে।
বিবিসি জানায় আরএসএফের তথ্যমতে, করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় গত বছর দেশটিতে অন্তত ১০ সাংবাদিক ও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মন্তব্যকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম গ্রেপ্তার হওয়াদের একজন ঝেং ঝন। তিনি উহানের হাসপাতাল ও সার্বিক জনজীবন নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিলেন, যা নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ‘সমস্যা উসকে’ দেওয়ার অভিযোগে আনা হয়। করোনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশের বিরুদ্ধে এমন সব অভিযোগে আনা হয়েছে। আরএসএফের ৪২ পৃষ্ঠার প্রতিবেদনে জিনজিয়াং প্রদেশের উইঘুরদের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে