ইউক্রেনের কিয়েভ শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা ইরপিনে গুলিবিদ্ধ হয়ে ব্র্যান্ড রেনড নামে এক মার্কিন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক মার্কিন নাগরিক। আজ রোববার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্র্যান্ড রেনড তিন বছর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের হয়ে কাজ করেছেন।
ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বিভাগের স্বেচ্ছাসেবী সার্জন ড্যানিলো শাপোভালভ জানান, আমেরিকানদের মধ্যে একজন তাৎক্ষণিকভাবে মারা গেছে এবং আহত একজনকে তিনি চিকিৎসা করেছেন।
ইরপিনে এএফপি প্রতিবেদক ব্র্যান্ড রেনডের মরদেহ দেখেছেন বলে নিশ্চিত করেছেন।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে