সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি) জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় ছয় সাংবাদিক নিহত ও আটজন আহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পিইসি জানিয়েছে, বেশ কয়েকজন সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। কেউ রকেট হামলায়, কেউ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন কিয়েভের কাছের শহর ইরপিনে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময়।
পিইসি বলছে, দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনী দুই সাংবাদিককে অপহরণ করেছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেভস্কি ও সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এর আগে গত গত ১৩ মার্চ কিয়েভের কাছের শহর ইরপিনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে