
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশোধিত তফসিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে। আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এদিকে, আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২–১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ইসি সূত্র জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় পাঁচ দিন নির্ধারণ করা রয়েছে। কিন্তু ইসি ভুলে তফসিলে সাত দিন সময় রেখেছিল। তাই বিধি অনুযায়ী তফসিল সংশোধন করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে।

ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের এই আনন্দে শরিক হন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নিজে মোবাইলে ঢাকা মেডিকেলের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে সেলফিও তোলেন।
৩ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
দেশে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করা এবং অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় সরঞ্জাম পরিচিতি নিবন্ধন (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর) কার্যক্রম চালুর ছয় মাস পেরিয়ে গেছে। এখনো পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি।
১০ ঘণ্টা আগে
রূপপুরে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড বা জ্বালানি স্থাপন সম্পন্ন হওয়ার পর প্রায় দুই মাস ধরে চলছে পরীক্ষা-নিরীক্ষা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু পরীক্ষায় নেতিবাচক ফল আসায় সতর্কতা ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় সব পরীক্ষা নতুন করে চালাতে হচ্ছে।
১১ ঘণ্টা আগে