
আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানান আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়। বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্বে) সৈয়দ এমরান সালেহের কাছে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়।
বিএনপির কার্যালয়ের সামনে সায়েম খান সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান—বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতাদের জেলে থাকা প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে সায়েম খান বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’
সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো কেন, এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
২১ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
১ দিন আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
২ দিন আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২ দিন আগে