২৪ ঘণ্টা পার হতেই ইনস্টাগ্রামে রেকর্ড গড়ল লিওনেল মেসির হাতে ‘সোনার ট্রফি’র ছবি। বিশ্বকাপ জেতার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্রফি জয়ের একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। যে ছবিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ২১ লাখের বেশি। ইনস্টাগ্রামের ইতিহাসে এর চেয়ে বেশি লাইক আর কোনো পোস্টে পড়েনি।
যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকে হারিয়ে ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি ‘ডিম’। ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের একটি পেজে পোস্ট দেওয়া ওই ছবিতে লাইক পড়েছে ৫ কোটি ৬৮ লাখ। যা দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামের সর্বাধিক লাইকপ্রাপ্ত ছবি ছিল। দুই পায়ে অসংখ্য রেকর্ড গড়া মেসি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ছবি শেয়ার করেও রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতায় নেমেছেন! ইনস্টাগ্রামে মেসি সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট এখন বিশ্বকাপজয়ী মেসির।
বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে বিশ্বকাপের ট্রফি হাতে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি। আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না…। যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
মেসিকে শীর্ষে তোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা লাইক আহ্বানে নেমেছেন। যেভাবে লাইক বাড়ছে, কোথায় গিয়ে এ সংখ্যা থামে, তা–ই দেখার অপেক্ষা। ডিমের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন সমর্থকেরা।
ডিমের ছবি থেকে মেসি সমর্থকেরা লাইক সরিয়ে নিচ্ছেন। তবে মেসির সঙ্গে আবারও আলোচনায় আসা ডিমের ছবিরও লাইকও বাড়ছে। এ ক্ষেত্রে সমর্থকেরা দাবি করছেন, মেসিকে যারা পছন্দ করেন না তারাই ডিমের লাইকের সংখ্যা বাড়ানোর জন্য মাঠে নেমেছেন।
উল্লেখ্য, ডিমের ছবিটি ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়। তখন ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আসুন আমরা একসঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়ি, ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক করা একটি পোস্ট তৈরি করি।’ এরপরই ছবিটিই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ইনস্টাগ্রাম পোস্টকে হারিয়ে দেয়।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৩ ঘণ্টা আগে