
একটি সোনালি ট্রফির জন্য দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা। ২০১৪ সালে ট্রফিটার কাছে গিয়েও ছুঁতে পারেননি মেসিরা। এবারের ফাইনালের প্রথমার্ধে ২–০ গোলের ব্যবধানে এগিয়ে থাকা, আর্জেন্টিনার জন্য জয়ের মঞ্চ তৈরির আভাস দিচ্ছিল। কিন্তু লিওনেল মেসির থেকে বিশ্বকাপ ট্রফিটি নিজের করে নেওয়ার জন্য কী করলেন না কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে পুরো ম্যাচে ওয়ান ম্যান আর্মি হয়ে লড়লেন ফরাসি এই ফরোয়ার্ড। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এমন উত্তেজনাপূর্ণ ফাইনাল আর হয়েছে কিনা সন্দেহ। আর্জেন্টিনার এ জয়ের পর বাংলাদেশের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
চঞ্চল চৌধুরী
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। নাটক-সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও খেলা দেখার জন্য সময় ঠিকই বের করে রাখেন। গতকালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফেসবুকে চঞ্চল চৌধুরী লিখেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না, কারও আনন্দে, কারও কষ্টে…. . ঘটনা সত্য!!!
পরীমণি
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিও আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির ভক্ত পরী আর্জেন্টিনার প্রতিটি জয়ের পরেই সেই আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন। গতকাল ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর পরী লেখেন ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি!’ তাঁর স্বামী অভিনেতা শরিফুল ইসলাম রাজকে মেনশন করে বলেন ‘রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’
মেহজাবিন চৌধুরী
আর্জেন্টাইন ফুটবলের ভক্ত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এই জয়ের পর তাঁর ফেসবুক পেজে লিখেন, ‘এটা ঘরে নিয়ে যাও মেসি।’ এটার সঙ্গে তিনি জুড়ে দেন দুটো ভালোবাসার চিহ্ন।
অপু বিশ্বাস
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস তাঁর আর শাকিব খান পুত্র আব্রাম খান জয়ের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেন ‘অভিনন্দন আর্জেন্টিনা, আমার বাবা খুশি’।
আবদুল্লাহ আল সেন্টু
ছোট পর্দা ও ওয়েবের জনপ্রিয় অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু আর্জেন্টিনার এই জয়ে স্রষ্টার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছ লিখেন ‘আমি সব পেয়ে গেছি ৩৬ বছর পর’।

গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা।
৮ মিনিট আগে
প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল। এর আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার।
১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাগলের বেশে ঘুরছেন অভিনেত্রী কেয়া পায়েল। এলোমলো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপে প্রথম দেখায় অনেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কেয়া পায়েল। পরে জানা যায়, ‘বাতাসের ফুল’ নামের নাটকের জন্য এমন সাজে দেখা গিয়েছিল পায়েলকে।
২ ঘণ্টা আগে
পোস্টার প্রকাশের পর ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটি আগ্রহ সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো
৫ ঘণ্টা আগে