নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলের ব্যস্ততার বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপও। ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। নতুন বছরে ক্রীড়াঙ্গনে লাল-সবুজের সম্ভাবনা নিয়ে লিখেছেন জাহিদ হাসান এমিলি।
২০২৬ সালটা স্পেশাল হবে বাংলাদেশ ফুটবলের জন্য। মেয়েদের এশিয়ান কাপ মার্চে, অস্ট্রেলিয়ায়। অনেক বড় ইভেন্ট মর্যাদার দিক দিয়ে। এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করাটাই তো বিশাল অর্জন। আমার মনে হয়, এটা ভবিষ্যতে অনেক কাজে দেবে। এশিয়ান কাপে মেয়েরা যে যে গ্রুপে পড়েছে, সেখানে উজবেকিস্তানকে টার্গেট করা উচিত। ম্যাচটায় যদি মেয়েরা ভালো কিছু করতে পারে, পরে হয়তো বাকি ম্যাচেও আত্মবিশ্বাসী করবে।
২০০৩ সালের পর আমরা আর সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০২৬ সালে সাফ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হতে পারে। আমাদের জাতীয় দল নতুনভাবে পুনর্গঠিত হয়েছে। সেই জায়গা থেকে তো সবার চাওয়া থাকবে, সাফে যেন আমরা চ্যাম্পিয়ন হই। শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল টুর্নামেন্ট, তারা সম্ভবত করবে না। বাংলাদেশের আয়োজক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। যদি আয়োজন করতে পারি, আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। দলের শক্তি অনুযায়ী সবাই প্রত্যাশা করে, সাফ চ্যাম্পিয়ন হব আমরা। তবু ভারত, শ্রীলঙ্কা এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় রয়েছে। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হতে পারলে নতুন একটা মাত্রা তৈরি হবে। আমরা জাতীয় দল নিয়ে যে স্বপ্ন দেখছি, সেটার একটা প্রতিফলন হবে।
২০২৬ সালে আছে বিশ্বকাপ ফুটবল। পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট। তিন দেশে হতে যাওয়া ৪৮ দলের টুর্নামেন্ট নিয়ে বিশাল আগ্রহ সবার। বাংলাদেশও কাঁপবে বিশ্বকাপের জ্বরে। নতুন বছরে দেশ-বিদেশ মিলিয়ে ফুটবল উৎসবে ভেসে যাওয়ার এক বছর।
লেখক: সাবেক অধিনায়ক, বাংলাদেশ ফুটবল দল

খেলোয়াড় দলবদলে ইউরোপীয় ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে নিয়মিতই। আজ এক ফুটবলারকে মোটা অঙ্কের টাকায় কিনলেও সেই রেকর্ড যে দীর্ঘস্থায়ী হয়, ব্যাপারটা তা নয়। এইতো মাত্র এক মাসের ব্যবধানেই চেলসি ইংল্যান্ডের তারকা ফুটবলারকে প্রায় ২ হাজার কোটি টাকায় কিনে গড়ল নতুন রেকর্ড।
১২ মিনিট আগে
মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
৪৪ মিনিট আগে
১৬ বছর আগের এক রাতে কানেকটিকাটের নিভৃত কুঁড়েঘরে বসে ১৪ বছরের এক কিশোর ল্যাপটপে দেখছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার সেই সোনালি মুহূর্ত। আনন্দে চিৎকার করতে করতে সেদিন লেকের চারপাশে চক্কর দিয়েছিল ছেলেটি। ১৬ বছর পর নিউজার্সির সবুজ গালিচা পেরিয়ে সেই রদ্রি নিজে বিশ্বসেরার ট্রফি হাতে তুলে নিয়ে লিখলেন ইতিহাস। ২০১০
১ ঘণ্টা আগে
স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১২ ঘণ্টা আগে