
ময়মনসিংহে ছয় দিনের ব্যবধানে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি এর আগেও একই স্থানে লাইনচ্যুত হয়েছিল।
আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে শম্ভুগঞ্জ এলাকার ৩৪৭ কিলোমিটার পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ।
ওসি মহিউদ্দিন বলেন, ‘ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের কিলোমিটার পিলার ৩৪৭-এর কাছে যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।’
ওসি আরও বলেন, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজারের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ সেকেন্ড আগে
আন্দোলনকারীদের অভিযোগ, এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে শুধু রকেট মেইল মির্জাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দেয়। তবে ট্রেনটি প্ল্যাটফর্মসংলগ্ন ১ নম্বর লাইনে না দাঁড়িয়ে ২ নম্বর লাইনে থামে। এতে নারী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের ট্রেনে ওঠানামায় দুর্ভোগ পোহাতে হয়।
৩ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে একটি ফার্মেসির তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের গোবিন্দনগর বিসিক মোড়ের ‘সৌহার্দ্য ফার্মেসি’তে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ফার্মেসির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে