গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি খ্যাত পরিচালক জেমস গান সুপারম্যানের নতুন একটি গল্প লিখছেন। কিন্তু সেখানে সুপারম্যান চরিত্রে দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলকে। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, জেমস গানের লেখা গল্পটি সুপারম্যানের শৈশবের বছরগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হবে। ডিসি স্টুডিওয়ের ও এর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইনকরপোরেটেডের সঙ্গে একত্রিত হওয়ার পর তাঁরা খরচ কমানোর জন্য অনেকগুলো প্রকল্প থেকে সরে এসেছেন।
ক্যাভিলের না থাকার বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘ক্যাভিলের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত সাক্ষাৎ হয়েছে। আমরাও তাঁর অভিনয়ের ভক্ত এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আমাদের কথা হয়েছে।’
ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে ক্যাভিলও নিশ্চিত করেছেন তিনি সুপারম্যানের ভূমিকার পুনরাবৃত্তি করবেন না। ক্যাভিল বলেন, ‘সবার জন্যই এটা একটা দুঃখজনক খবর। সুপারম্যান হিসেবে ফিরব না। গত অক্টোবরে আমার ফিরে আসার ঘোষণা দেওয়ার পর খবরটি আমার জন্য মোটেও সহজ নয়, তবে এটিই জীবন।’
গত অক্টোবরে নেটফ্লিক্সের জনপ্রিয় শো দ্য উইচারের প্রধান চরিত্র থেকে সরে আসার পর তিনি ঘোষণা করেছিলেন আবার সুপারম্যানের চরিত্রে ফিরে আসবেন। ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’-এর মাধ্যমে সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিলের যাত্রা শুরু হয়। সবশেষ এই বছরের শুরুতে ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
হলিউড সম্পর্কিত আরও পড়ুন:

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে