ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ যাঁরা এরই মধ্যে দেখে ফেলেছেন, তাঁরা হয়তো বিষয়টি আঁচ করতে পেরেছেন। ‘ব্ল্যাক অ্যাডাম’-এর টাইটেল চলাকালীন স্বল্প সময়ের জন্য হেনরি ক্যাভিলকে দেখা গেছে সুপারম্যান হিসেবে। সুপারম্যান অনুরাগীরা সামাজিকমাধ্যমে ঝড় তুলেছেন, এবার কি পর্দায় ফের দেখা যাবে সুপারম্যানকে? সব জল্পনার সমাপ্তি টেনেছেন হেনরি ক্যাভিল নিজেই। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, সুপারম্যান হয়েই ফিরছেন তিনি।
ভিডিওতে হেনরি বলেছেন, ‘বন্ধুরা, এই পোস্ট করার আগে আমি কিছুটা অপেক্ষা করছিলাম। অনেকেই ব্ল্যাক অ্যাডাম দেখে বিষয়টি নিয়ে কথা বলবেন, এ অপেক্ষায় ছিলাম।
এবার আমি আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি, সুপারম্যান ফিরছে, সুপারম্যান হয়ে আমি আসছি। আপনাদের অপেক্ষা আর সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করছি, আপনাদের এই প্রতীক্ষার প্রতিদান দিতে পারব।’
২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ সিনেমায় হেনরি ক্যাভিলকে প্রথম সুপারম্যান হিসেবে দেখা যায়। এরপর ২০১৬ সালে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ এবং পরের বছর ‘জাস্টিস লিগ’ সিনেমায় সুপারম্যানের পোশাক পরেন হেনরি ক্যাভিল। তবে এবারের ঘোষণা, পুরোপুরি এক সুপারম্যানকেন্দ্রিক সিনেমা আসতে চলেছে। সুপারম্যান অনুরাগীদের জন্য এটা নিশ্চয়ই অনেক খুশির খবর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫