ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। আজ বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এই দাবি করেন। তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করেছে। জরুরি পরিষেবা সংস্থাগুলোকে শেভচেনকিভস্কি জেলায় পাঠানো হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভিতালি ক্লিৎস্কো বলেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’
কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ‘বিমান নিরাপত্তাব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি।’
কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।
ওলেক্সি গনচারেঙ্কো নামে ইউক্রেনের এক রাজনীতিবিদ টুইট বার্তায় বলেন, তিনি স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘ভোরে অ্যালার্ম নয়, বিস্ফোরণের শব্দে ইউক্রেনীয়দের ঘুম ভেঙেছে। প্রতিবেশী রাশিয়াকে ধন্যবাদ! শুভ সকাল!’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ চাওয়ার পরই কিয়েভে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।
এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে তাঁদের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।
১০ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
১১ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
১২ ঘণ্টা আগে