বলিউড তারকা নোরা ফাতেহি মানহানির অভিযোগে আরেক তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি জ্যাকুলিনের ‘মানহানিকর বক্তব্য’ প্রচারের অভিযোগে ১৫টি মিডিয়া হাউসকে অভিযুক্তের তালিকায় রেখেছেন তিনি।
নোরার অভিযোগ, তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী ও মিডিয়া সংস্থাগুলো একে অপরের সঙ্গে যোগসাজশে এ কাজ করেছে।
আইনজীবীর মাধ্যমে করা মামলার আবেদনে নোরা ফাতেহি বলেছেন, ‘তাঁর আর্থিক, সামাজিক ও ব্যক্তিগত ক্ষতি সাধনের লক্ষ্যে জ্যাকুলিন ফার্নান্দেজ এই ষড়যন্ত্র করেছেন। মিডিয়া হাউসগুলো তাঁকে সহযোগিতা করেছে।’
পিটিশনে বলা হয়েছে, তাঁর দ্রুত অগ্রসরমাণ ক্যারিয়ার প্রতিদ্বন্দ্বীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ তাঁরা ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম। প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়েই তাঁর খ্যাতি নষ্ট করার চেষ্টা করেছেন তাঁরা।
প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় নোরাকে জড়িয়ে ওই মন্তব্য করেছিলেন জ্যাকুলিন। এই মামলায় উভয় অভিনেত্রীকে একাধিকবার তলব করেছে তদন্ত সংস্থাগুলো। জ্যাকুলিনকে মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সুকেশের কাছ থেকে দামি উপহার পেয়েছেন। এমনকি একটি দামি হোটেলে সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবিও ফাঁস হয়েছে। নোরা ফাতেহিও সুকেশের কাছ থেকে দামি উপহার পেয়েছেন।
গত ২ ডিসেম্বর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিস থেকে নোরার বিবৃতি রেকর্ড করা হয়। সেখানে নোরা সুকেশের কাছ থেকে কোনো উপহার পাওয়ার কথা অস্বীকার করেছেন।
জ্যাকুলিন ফার্নান্দেজ এর আগে আপিল অথরিটি অব প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, বা পিএমএলএর কাছে একটি আবেদনে স্পষ্টভাবে বলেছিলেন, তিনি খুবই অবাক হয়েছেন যে, তাঁর মতো আরও কিছু সেলিব্রিটি, বিশেষ করে নোরা ফাতেহিও এই মামলায় সুকেশ চন্দ্রশেখরের স্বীকারোক্তিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কিন্তু নোরা ফাতেহি এবং অন্য সেলিব্রিটি যাঁরা সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার পেয়েছেন, তাঁদের এই মামলায় সাক্ষী করা হয়েছে, আর তাঁকে অভিযুক্ত হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।
দিল্লির একটি আদালতে সুকেশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে ইডি অভিযুক্ত হিসেবে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উল্লেখ করেছে। যদিও প্রথম অভিযোগপত্রে তাঁদের কারও নামই ছিল না।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে