
মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে থানায় সোপর্দ করাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ শনিবার সকাল ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের মোড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার এ এফ রহমান হলের নেতা-কর্মীরা অবস্থান নেন।
নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে যারাই প্রবেশ করেছে, তাদের আমরা তল্লাশি করেছি। সকালে পাঁচজনকে সন্দেহ করে মারধর করা হয়েছে, ফোন চেক করা হয়েছে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা দোষী না হলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’
স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সংযুক্ত রয়েছে জানার পর হলকা মারধর করেছি। পরে থানায় দিয়েছি। শিক্ষার্থী হিসেবে কাউকে নৈরাজ্য করতে দিব না; তবে তারা কেউ ঢাবি ছাত্রদলের সঙ্গে সংযুক্ত নয়, বিভিন্ন এলাকার ছাত্রদলের পোস্টেড নেতা-কর্মী।’
গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁর পুল মোড়, পলাশী মোড়, কার্জন হলসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৬ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৬ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৬ ঘণ্টা আগে