স্যামন বিদেশি মাছ। ঢাকার বাজারে কখনো কখনো স্যামন পাওয়া যায়। বিভিন্ন ভাবে খাওয়া যায় স্যামন মাছ। স্যামন মাছ ভাজার রেসিপি ও ছবি দিয়েছেন নীলু ইসলাম।
উপকরণ
তিন থেকে চার টুকরো স্যামন ফিলে, লাল মরিচের গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আধা চা-চামচ করে, লবণ প্রয়োজন মতো, তেল কোয়ার্টার কাপ, লেবুর রস দুই চা-চামচ, কিছু সবজি বা পেঁয়াজ কুচি।
প্রণালি
মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে, পানি ঝড়িয়ে নিন। এবার মাছ লেবুর রসে ভালো করে মেখে নিন। এরপর সব গুঁড়ো মসলা একসঙ্গে মিশিয়ে মাছে মেখে নিন। সবকিছু মাখিয়ে মাছ ঢেকে রাখুন এক ঘণ্টার মতো। এরপর প্যানে তেল গরম করে দুই দিকই লাল করে মাছ ভেজে নিয়ে জ্বাল মিডিয়াম লোতে দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর মাছ উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট জ্বাল দিন। এবার মাছ তুলে নিয়ে সার্ভিং ডিশে রাখুন।
এবার আপনার পছন্দ মতো কিছু সবজি বা পেঁয়াজ একটু হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে মাছ ভাজার প্যানেই ভেজে নিন। সবজিগুলো মাছের সঙ্গে সাজিয়ে পরিবেশন করুন।
গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে।

অনেকে গরুর মাংস খেতে পছন্দ করলেও সময়ের অভাবে রান্না করতে পারেন না। তাঁদের জন্য গরুর মাংসের আচার হতে পারে চটজলদি সমাধান। কোরবানি ঈদে খাবার টেবিলে গরুর মাংসের নানা রকম পদের সঙ্গে পরিবেশন করতে পারেন জিবে জল আনা এই খাবার। আর আপনি যদি আচার খেতে ভালোবাসেন, তাহলে তো কথাই নেই।
২ ঘণ্টা আগে
প্রতিবছরই বিউটি ট্রেন্ডে যোগ হয় নতুন কিছু। নতুন পণ্য বা নতুন কোনো ট্রিকস। কিন্তু চলতি বছরে পুরোনো রূপ রুটিনই যেন তরুণদের কাছে জনপ্রিয় হতে শুরু করছে আবার। না, শুধু হারবাল পণ্যই নয়, তরুণদের রূপচর্চায় জায়গা করে নিচ্ছে ফিটকিরির মতো উপকরণও।
৫ ঘণ্টা আগে
প্যাডেল ঘুরছে, তার সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে ইতিহাসের চাকা। কখনো তা ভাঙছে সমাজের তৈরি লোহার শিকল, কখনো আবার বদলে দিচ্ছে বিশ্ব ফ্যাশনের খতিয়ান। আজ ‘বিশ্ব সাইকেল দিবস’। এই বিশেষ দিনে সাইকেল বিষয়টিকে কেবল দুটি চাকা আর একটি ফ্রেমের বাহন হিসেবে দেখলে ভুল হবে। সাইকেল আসলে এক ‘মুক্তির যন্ত্র’।
৭ ঘণ্টা আগে
কোরবানির পর মাংস দিয়ে নানা ধরনের বিকেলের নাশতা তৈরি হয়। একদিন তৈরি করতে পারেন বিফ পাস্তা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৮ ঘণ্টা আগে