‘এলাকার একটি ছেলে আমায় বলে, এই গাভি কি দিনে ৫ হাজার টাকা দেবে? গাভি বেইচা টাকা অ্যাপসে দেন, দিনে কম করে হলেও ৩ থেকে ৪ হাজার টাকা দিব। পরে ওর কথা শুনে ৬০ হাজার টাকা গাভিটি বিক্রি কইরা ফোনে টেহা ভরছি। তিন দিনে লাভ পাইছি সাড়ে ৩ হাজার টাকা। পরের দিন ওই সাইট বন্ধ অইয়া গেছে। এমন প্রলোভনে ‘অরোরা’ নামের একটি ওয়েবসাইটে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের কৃষক মশিউর রহমান (৩০)।
মশিউরের বাবা আবু বক্কর মারা গেছেন। সংসারে মা, স্ত্রী, সন্তানসহ সাত সদস্যের পরিবার। গাভিটি হারিয়ে সংসার নিয়ে ভীষণ দুর্ভোগে পড়েছেন তিনি।
মশিউর একা নন, তাঁর মতো উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দুই শতাধিক পরিবারকে বেশি লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। থানায় জিডিও করেছেন ভুক্তভোগীরা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘অ্যাপসের মাধ্যমে একটি প্রতারক চক্র মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগীরা জানান, মোবাইল ফোনে ‘অরোরা’ অ্যাপসে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা বিনিয়োগে প্রতিদিন ২ হাজার ২৫০ টাকা এবং ১ লাখ টাকায় ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মুনাফা পাওয়ার কথাও জানায় চক্রটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অ্যাপসগুলো ভুয়া কি না তা যাচাই-বাছাইয়ের প্রয়োজন।
যুবসমাজ ও তরুণ প্রজন্মের উচিত সতর্কতার সঙ্গে অ্যাপস ব্যবহার করা। মামলা হলে তদন্তের মাধ্যমে চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনা সম্ভব।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫