
নয়াপল্টনের সংঘর্ষে হতাহতের ঘটনা এবং নেতা-কর্মী গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল বুধবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপির মহাসচিব জানান, সভায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গুলিবর্ষণ, হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন হত্যা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাড শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানি, আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে মকবুল নামে বিএনপির একজন কর্মী পুলিশের গুলিতে মারা যান। এ ছাড়া সাংবাদিক, পুলিশ ও বিএনপির কর্মীসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যালয় থেকে হাতবোমা, ককটেল, ১৬০ বস্তা চাল, কার্টন কার্টন তেল, খাওয়ার পানি উদ্ধার করা হয়। এ ছাড়া বিএনপির নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ডিএমপির ডিবি পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিএনপির কার্যালয়ে অভিযান শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে। সেখানে অবিস্ফোরিত ১৫টি হাতবোমা, ২ লাখেরও অধিক টাকা পেলাম। লক্ষ লক্ষ পানির বোতল, খিচুড়ি, ১৬০ বস্তা চাল এবং খিচুড়ি পাক করা দেখেছি।’
আরও পড়ুন:

আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য– আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে...
৬ মিনিট আগে
এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির নেতারা।
৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তাই অবিলম্বে চুক্তি বাতিল এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতারা...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে আগামী রোববার। আজ শনিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে