নয়াপল্টনের সংঘর্ষে হতাহতের ঘটনা এবং নেতা-কর্মী গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ ডেকেছে বিএনপি। আজ বুধবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, সভায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গুলিবর্ষণ, হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মী গ্রেপ্তার, হয়রানি, আহত করার প্রতিবাদে আগামীকাল ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
৩ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
৪ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে