
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপির কার্যালয়ে ৬ ঘণ্টার অভিযান শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দাবি, ‘পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে এসেছেন।’
বিপ্লব কুমার সরকার বলেন, ‘আজকে দুপুর থেকে চরম ধৈর্যের সঙ্গে এখানে অবস্থান করেছে পুলিশ। কোনো রকম কাউকে কোনো উসকানি দেয় নাই। এর পরেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। বিএনপির পার্টি অফিসের তিন তলা থেকে হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে। এরপর পুলিশ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে। বিএনপির পার্টি অফিস থেকে বিপুল পরিমানে বিস্ফোরক, বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য আনা হয়েছিল।’
গ্রেপ্তারের বিষয়ে বিপ্লব কুমার বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এখানে এসেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট করে বলা যাবে না কতজন গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘অভিযোগ যেকোনো করতেই পারে। আমরা সকলের সামনেই অভিযান পরিচালনা করে বোমা উদ্ধার করেছি।’

পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
৩ ঘণ্টা আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
৩ ঘণ্টা আগে