Ajker Patrika

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৭: ০৬
আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির
শফিকুর রহমান। ফাইল ছবি

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর মতে, এটি বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক ‘কালো অধ্যায়’।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

ফেসবুকের পোস্টে শফিকুর রহমান লিখেন, ‘আইইডিসিআর-এ যে ঘটনা ঘটেছে, সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?’

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা ‘মব’ সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ করেন শফিকুর রহমান।

রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা-কর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন।’

জামায়াত আমির এই ঘটনাকে ‘সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, ‘এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত