
রাজধানীর নয়া পল্টনের বিএনপি কার্যালয় থেকে ১৬০ বস্তা চাল, পৌনে দুই লাখ বোতল পানি, দুটি ট্রাক এবং অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন।
আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কার্গো ভ্যানে ভর্তি চাল আনা হয়েছিল। যেন তিন দিন আগে থেকেই দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান করা নেতা-কর্মীদের খাওয়ানো যায়। তবে বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের হটিয়ে দেয়।
বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়েছে। ভেতর থেকে অন্তত তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচারণার জন্য আনা মাইকসহ দুটি ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে নেয় পুলিশ। এ ছাড়া কার্যালয়ের আশপাশ থেকে অন্তত অর্ধশতাধিক মোটরবাইক পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমরা নয়াপল্টন এলাকা থেকে ১৬০ বস্তা চাল উদ্ধার করেছি। পৌনে দুই লাখ বোতল পানি উদ্ধার করেছি। এসব আনা হয়েছিল রান্নাবান্না করে খেয়ে দেয়ে অবস্থান নেওয়ার জন্য। সমাবেশের ৩ দিন আগে থেকেই তাঁরা নয়া পল্টনের সামনে অবস্থান নিয়েছিল।’
গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ জানান, কার্গো ভর্তি চাল আনা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। কার্গোর চালক পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, অনুমতি ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনেই বিএনপি দশ তারিখে সমাবেশ করতে চেয়েছিল। এ জন্য তাঁরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। নেতা-কর্মীদের রান্না করে খাওয়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল।
আরও পড়ুন:

সন্ত্রাসীদের বেপরোয়া গুলিতে আহত সেই রেশমি আক্তারকে (১২) বাঁচানো গেল না। নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ বিহারি কলোনিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সাত দিন আগে মারাত্মকভাবে আহত হয় শিশু রেশমি আক্তার। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা
১১ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের পাঁচ সদস্যের দগ্ধের ঘটনায় বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন। হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা সালমা আক্তার।
২২ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় দুটি কাভার্ড ভ্যানের ধাক্কায় একটির চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে