
ফ্যাসিবাদের ভীতি ভাঙতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মানুষের মধ্যে ফ্যাসিবাদের যে ভীতি ছড়ানো হয়েছিল, সেই ভীতি এখন ভাঙতে শুরু করেছে। বয়স্ক, যুবক, তরুণ সবাই আজ রাস্তায় নেমে এসেছে। তারা সমাবেশে আসছে, পরিষ্কার করে বলছে—এই আওয়ামী লীগকে আর দেখতে চাই না। এই সরকারের হাত থেকে মুক্তি চাই, জনগণের একটা সরকার চাই।’
বিএনপির চলমান কর্মসূচি ঘিরে ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফখরুল বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের অন্তত ১ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’ সরকারের সমালোচনায় তিনি বলেন, ‘তারা (সরকার) ভিন্ন মত সহ্য করতে পারছে না। গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সব রকম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। অনেক হয়েছে। এত অত্যাচার নির্যাতনের কথা আমরা কল্পনাও করিনি।’
বিএনপির বিরুদ্ধে নাশকতার অভিযোগের জবাবে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ওই একই অভিযোগ করেন ফখরুল। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নাশকতা সৃষ্টি করছেন আপনারা। জঙ্গি তো আপনারা হয়ে গেছেন। গণতন্ত্রকামীদের ওপর চড়াও হচ্ছেন, তাদের নির্যাতন করছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ায় হতাশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দলটির নেতারা বলছেন, সংসদীয় কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে ‘পুরোনো পথে’ ফিরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে সংসদে। কিন্তু কিছু অধ্যাদেশের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি বিরোধী দল জামায়াতে ইসলামী।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মাজারের পীর শামিম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৫ ঘণ্টা আগে
বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করে ‘মানবিক চিকিৎসক’ খ্যাতি অর্জন করা প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনার তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৫ ঘণ্টা আগে