লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজে গতকাল লুসাইলে উদ্ধার হয়েছে আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা। এই ম্যাচে গোল করে মেসির পর বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন গোলদাতা হলেন ফার্নান্দেজ।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন মেসি। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন। ম্যাচের ৮৮ মিনিটে কার্লোস তেভেজের পাস থেকে আলতো শটে লক্ষ্য ভেদ করেছিলেন মেসি। মেসির তখন বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। ১৬ বছর পর কাতারে আরেক বিশ্বকাপে রেকর্ড গড়লেন ফার্নান্দেজ। গতকাল লুসাইলে মেক্সিকোর বিপক্ষে ফার্নান্দেজ ৫৭ মিনিটের সময় নেমেছিলেন গিদো রদ্রিগেজের বদলি হিসেবে।
৮৭ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে ফার্নান্দেজকে বল বাড়ান মেসি। বক্সের একটু ভেতর থেকে বাঁকানো এক শটে মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে বোকা বানিয়ে গোলটি করেন ফার্নান্দেজ। ২১ বছর ৩১৩ দিন বয়সে গোল করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। ১৬৭ ম্যাচে করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে। আর ফার্নান্দেজ ৫ ম্যাচে করেছেন ১ গোল। বিশ্বকাপ দিয়েই গোলের খাতা খুললেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১১ ঘণ্টা আগে