কৌশলে লুকিয়ে আছে বলে মেজর জিয়াকে ধরা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে। দ্রুতই পালিয়ে যাওয়া জঙ্গিদের লোকেশনও পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ২য় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি মেজর জিয়া কৌশলে লুকিয়ে আছে। তাই ধরা যাচ্ছে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন এ জন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। তারা (বিএনপি) কী বলছে সে সেটা আমরা জানি না।’
সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে বিএনপি এমন বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সব থেকে যেখানে ভালো সেখানেই সরকার অনুমতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো দাপ্তরিক অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে এসেছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।’
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং (জমায়েত) কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে, কিন্তু সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।’
জঙ্গি নিয়ে আরও পড়ুন:
- আতঙ্কের নাম মেজর জিয়া
- জঙ্গি ছিনতাইয়ের মাস্টারমাইন্ড মেজর জিয়া, দাবি ডিবি প্রধানের
- যেভাবে ছিনিয়ে নেওয়া হলো জঙ্গিদের
- জঙ্গি ছিনতাই: আদালতের ফটকে নেই সিসি ক্যামেরা, ঘুষি মেরে পালায় আসামিরা
- আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা
- জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা
- দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
- জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
- ‘অপারেশন ত্রিশালের’ পর ফের জঙ্গি ছিনতাই, উপেক্ষিতই ২০১৪ সালের সুপারিশ

কোথায় সেই মেজর জিয়া? 







