শীতের সবজি উঠেছে বাজারে। তাজা এসব সবজি কম তেলে রান্না করাই বাঞ্ছনীয়। তাতে সবজি খাওয়ার মজা অটুট থাকবে।
উপকরণ
মাঝারি আকারের আলু ১টি, গাজর ১টি, ফুলকপি ছোট আকারের ১টি, শিম ১০টি, পটল ৬টি, বাঁধাকপি তিন ভাগের এক ভাগ, পেঁয়াজ ৫টি, মরিচ ৫টি, পাঁচফোড়ন আধ চা-চামচ, লবণ ও হলুদের গুঁড়া পরিমাণ মতো, তেল ১ থেকে ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে সবজির খোসা ছাড়িয়ে ও বেছে ছোট করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর কড়াই ভালোভাবে গরম করে নিন। এতে অল্প তেলে রান্না করলে সবজি কড়াইয়ে লেগে যাবে না। এবার অল্প পরিমাণে তেল কড়াইয়ে দিন।
তেল গরম হলে তাতে পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজে হালকা বাদামি রং আসলে বাঁধাকপি বাদে বাকি সব সবজি দিয়ে দিন। এবার পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে।
সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে বাঁধাকপি ও কাঁচা মরিচ দিয়ে দিন। সবজি সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ভেজে নিন। লবণ ঠিক আছে কিনা দেখে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে শীতের পাঁচমিশালি সবজি ভাজি।

পবিত্র রমজান মাসে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। ইবাদত, সামাজিক অনুষ্ঠান এবং সেহরি ও ইফতারের সময়ের কারণে আমাদের ঘুমের নিয়মিত রুটিন বাধাগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে, রমজানে মানুষ স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা কম ঘুমায়।
৫ ঘণ্টা আগে
রমজান মাসে রোজা রাখার পাশাপাশি সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় পানি পান না করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং ঘুমের সময়ের তারতম্যের কারণে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে নিস্তেজ ও ক্লান্ত হয়ে পড়ে। শরীর ভেতর থেকে পর্যাপ্ত পানি না পেলে ত্বক রুক্ষ হয়ে যায় এবং দ্রুত বলিরেখা হওয়া
৮ ঘণ্টা আগে
ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর এটা একটা উটকো ঝামেলা। অনেকের কাছেই এই ব্যথা খুব পরিচিত। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। ইফতারের পর বা রোজার সময় যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না...
৯ ঘণ্টা আগে
রোজা শুরু হয়ে গেছে। প্রথম রোজা থেকেই অনেকে ইফতারের দাওয়াত পেতে শুরু করেছেন। বিশেষ এই দাওয়াতে কী পরবেন, কীভাবে সাজবেন, তা নিয়ে ভাবছেন তো? আগে থেকে একটু ঠিকঠাক করে নিলে রোজার দিনের নানান কাজের ঝামেলার মধ্য়েও সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নেওয়া সহজ হবে...
১১ ঘণ্টা আগে