মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (২৪)। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ঐন্দ্রিলার। এরপর কোমায় চলে যান তিনি। নেওয়া হয় ভেন্টিলেশনে।
হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার দুপুর ১টার দিকে তিনি মারা গেছেন।
গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল শনিবার রাতে ১০ বারের মতো কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। এই ধাক্কা আর সামলাতে পারলেন না তিনি।
দুবার ক্যানসারে আক্রান্ত হলেও সেটি জয় করে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথমবার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয়বার ২০২১ সালে। সেবার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি চলেছে তাঁর অভিনয়ের কাজ।
ছোট পর্দায় ‘ঝুমুর’-এর সঙ্গে ঐন্দ্রিলার ক্যারিয়ার শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় তাঁকে।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৯ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১ দিন আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১ দিন আগে