রাজধানীর কলাবাগানের এক বাসা থেকে নাইম আহমেদ (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১টার দিকে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কলাবাগানের ওই বাসা থেকে থানায় খবর আসে ওই বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজনকে থানায় এসে জিডি করতে বলা হয়। এর কিছুক্ষণ পর ওই বাসার গৃহকর্তা হারুন অর রশিদ জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ গৃহকর্মীকে পাওয়া গেছে।
পরে পুলিশ গিয়ে ওই বাসার সাততলা থেকে ফ্যানের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গৃহকর্তা হারুন অর রশিদের বরাত দিয়ে ওসি জানান, নাইমের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আট মাস ধরে ওই বাসায় কাজ করতেন তিনি। গত কয়েক দিন নাইম বলত সে চলে যাবে। কিন্তু কোথায় চলে যাবে বলত না। বাসার লোকজন মনে করত দেশের বাড়ি চলে যাবে। সে যে একেবারেই চলে যাবে এটা কেউ বুঝতে পারে নাই।

রাঙামাটি সদর থেকে উদ্ধার করা প্রায় ৬ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছিল।
৯ মিনিট আগে
দুর্নীতির দুই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে তাঁর জামিন নামঞ্জুর করেন।
১১ মিনিট আগে
ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন্দ্র ধর (৪০) নামের এক নিরাপত্তা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীর কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের...
২৫ মিনিট আগে